ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরে আড়ম্বরপূর্ণভাবে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে:
কেক কাটা, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুরে দৈনিক কালবেলার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী। কালবেলার গাজীপুর প্রতিবেদক আবুল হাসানের সভাপতিত্বে ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রিপন শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক ,
শিল্প উদ্যোক্তা মাকসুদা চৌধুরী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, একাত্তর টিভির ইকবাল আহমদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজিব, আরটিভির স্টাফ রিপোর্টার আজহারুল হক, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল বারী বাবুল, আলোকিত বাংলাদেশের আবুল হোসেন চৌধুরী, সাংবাদিক সফিউদ্দিন জিন্নাহ, বেলায়েত হোসেন, দৈনিক কালবেলার কাপাসিয়া প্রতিনিধি জাকির হোসেন কামাল, শ্রীপুর প্রতিনিধি সুমন শেখ, কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান, কামাল হোসেন বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে কালবেলা সাহসী ভূমিকা পালন করে চলছে। দূর্নীতিবাজ আর অন্যায়কারীদের আতঙ্কের নাম কালবেলা। শুধু তাই নয়, দেশের শিল্প কারখানায় পৃষ্ঠপোষকতার পাশাপাশি অর্থনীতি, রাজনীতি ও সমাজ উন্নয়নে বহুমুখী কাজ করছে। এসময় কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা। পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে কালবেলার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

গাজীপুরে আড়ম্বরপূর্ণভাবে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট টাইম : ০৩:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪