ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আদমদীঘিতে হত্যার হুমকি দিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ: অতঃপর গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে হত্যার ভয় দেখিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে লালন বাঁশফোর (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার লালন বাঁশফোর উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত বিরণের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত ৫ মে রবিবার দুপুরে নিজ বাড়িতে একা ছিলো ওই কিশোরী। এসময় ঘর ঝাড়ু দেওয়ার জন্য লালন বাঁশফোর তার বাড়িতে ডেকে নিয়ে যায় ওই কিশোরীকে। পরে শয়ন ঘরে দরজা বন্ধ করে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লালন বাঁশফোর এবং পরিবারে বলতে নিষেধ করে তাকে। এরপর আবারও ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে তিনি। কয়েকমাস পর গত রবিবার (১৩ অক্টোবর) সকালে ওই কিশোরীর শারিরীক অবস্থার পরিবর্তন হলে মনে সন্দেহ জাগে পরিবারের লোকজনের। পরে তাকে নিয়ে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে গর্ভবতী বলে জানাই চিকিৎসক। এরপর পরিবারের লোকজন তাকে

জিজ্ঞেসা করলে লালন বাঁশফোর নামের ব্যক্তির নাম বলে ওই কিশোরী।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আদমদীঘিতে হত্যার হুমকি দিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ: অতঃপর গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪