ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

কালিহাতীতে সবজি চাষে বেকারদের কর্মসংস্থানের সুযোগ: প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

বেকার যুবকদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী।

এই প্রশিক্ষণ কোর্সের মূল বিষয় ছিল “পারিবারিক সবজি চাষ”, যা স্থানীয় যুবকদের জন্য স্বাবলম্বী হওয়ার একটি নতুন দ্বার উন্মুক্ত করবে। পারিবারিক সবজি চাষে দক্ষতা অর্জন করে যুবকরা নিজেদের এবং পরিবারের আর্থিক স্বাবলম্বিতা গড়ে তুলতে পারবেন। কৃষি খাতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবকরা তাদের নিজ নিজ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারিভাবে এমন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বেকার যুবকদের কৃষিক্ষেত্রে নতুনভাবে উদ্ভাসিত করার সুযোগ দেওয়া হচ্ছে। তারা বলেন, কৃষি কাজের প্রতি আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি পেলে, স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় চাহিদাও পূরণ হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আরও অনেক বেকার যুবক স্বাবলম্বী হতে পারবেন এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র খুঁজে পাবেন।

উল্লেখ্য, সরকারের উদ্যোগে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যা তাদেরকে বিভিন্ন দক্ষতায় পারদর্শী করে তুলছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ

কালিহাতীতে সবজি চাষে বেকারদের কর্মসংস্থানের সুযোগ: প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট টাইম : ০৩:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪