ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ!

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ ইউসুফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের মৃত নাগর আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে প্রবেশের প্রধান সরকারী রাস্তার মোঃ সিরাজুল ইসলামের মুদি দোকানের বিপরীত পার্শ্বে অবস্থিত সরকারী রাস্তার প্রায় এক ফুট পরিমান জায়গা দলখ করে সীমানা প্রাচীর নির্মাণের জন্য পিলার স্থাপন করেছেন অভিযুক্ত মোঃ ইউসুফ। এলাকাবাসী বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেনকে অবগত করলে তিনি সরকারী রাস্তার জায়গা দখল করে সীমানা প্রাচীরের পিলার স্থাপন করতে নিষেধ করলেও তাতেও অভিযুক্ত মোঃ ইউসুফ কোন কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছেন মর্মে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

স্থানীয়রা জানায়, চোরমর্দ্দন গ্রামে প্রবেশের প্রধান সরকারী রাস্তাটি ১২ ফুট প্রস্থের এবং সরকারী নিয়ম অনুযায়ী রাস্তার দুইপাশে আড়াই ফুট করে জায়গা রেখে সীমানা প্রাচীর ও ব্যক্তি মালিকানা স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও অভিযুক্ত মোঃ ইউসুফ সরকারী নিয়ম নীতির কোন তোয়াক্কাই করছেন না।

রশুনিয়া ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন বলেন, আমি তাকে সরকারী রাস্তার জায়গা ছেড়ে দেওয়াল নির্মাণ করতে বলেছি এবং সরকারী রাস্তার জায়গা দখল করে দেওয়াল নির্মাণে নিষেধ করেছি। সে আমার কোন কথার তোয়াক্কা না করে পিলার তৈরি করছে।

এ ব্যপারে অভিযুক্ত মোঃ ইউসুফের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোন বলেন, আমি এতটা বিবেকহীন মানুষ না যে মানুষের যাতায়াতের জায়গা নষ্ট করে এখানে কাজ করবো। নায়েব অফিস থেকে লোক আসছিল। উনারা এসে দেখে গেছে। আপতত কাজ বন্ধ রাখা হয়েছে। স্যারের সাথে কথা বলে তার পর কাজ ধরা হবে।

রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাইদ জানান, রাস্তার পাড় থেকে কমপক্ষে তিন ফুট জায়গা রেখে তারপর যে কোন কাজ করতে হবে। এভাবে করা যাবে না। আমি মেম্বারদের বিষয়টি বলেছি দেখার জন্য।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ!

আপডেট টাইম : ০২:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪