ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সান্তাহারে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে ২০০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদিঘী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লার নজরুল ইসলাম নজুর স্ত্রী রহিমা খাতুন শুটকি (৪২), নশরতপুর ইউনিয়নের মুরইল এলাকার আল মাবুদের ছেলে আল সাফা (২০) ও একই এলাকার মৃত মোক্তব আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সান্তাহার পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) মাছ বাজার সংলগ্ন জনৈক সুমনের পানের দোকানের সামনে নারী মাদক কারবারি রহিমা খাতুন শুটকি গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার জামে মাসজিদের উত্তর পার্শ্বে কাঠাল বাগানের ভিতর দুই ব্যক্তিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে তাদের তল্লাশি করে রহিমা খাতুন শুটকির কাছে থেকে ২০০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও আল সাফা এবং রফিকুল ইসলামের থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সান্তাহারে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৩:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪