ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুরে ডাকাতি মামলার পাঁচ আসামী গ্রেফতার

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- গাজীপুর মহানগরীর কোনবাড়ী ও বাসন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডাকাতির মামলার সাথে জড়িত পাঁচ আসামীকে গ্রেফতার করেছে জিএমপি গাছা থানা পুলিশ। তাদের নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন।
জানা যায়, বুধবার জিএমপি গাছা থানার একটি ডাকাতি মামলায় কোনাবাড়ী এবং বাসন থানা এলাকা হতে পৃথক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত পাঁচ আসামীকে গ্রেফতার করে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০ লক্ষ টাকার লুষ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান জব্দ করে গাছা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, টাঙ্গাইল ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মোঃ জয়েন উদ্দিন এর ছেলে মোঃ আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেন এর ছেলে মোঃ জীবন মিয়া (৩৫), টাঙ্গাইল নাগরপুর থানার উলাডাব গ্রামের মোঃ রফেতুল্লাহ মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (৪৫) যশোর মনিরামপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে ইস্রাফিল হোসেন নয়ন (২৫), যশোর ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে মোঃ রাজিব হোসেন (২৪)। সম্প্রতি গত ১৫ই অক্টোবর মঙ্গলবার গভীর রাতে গাছা থানাধীন ভাড়ারীপাড়া এলাকায় ইউরো নিট ওয়্যার লিমিটেড এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিএমপির উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন। পুলিশের এডিসি হাসিবুল, এসি ফাহিম আজগর ও গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরে ডাকাতি মামলার পাঁচ আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪