ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

টাঙ্গাইলে কেন্দ্রীয় সাধুসংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
লালন সাঁইজির ভাবধারা ও দর্শনকে ধারণ করে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ার কেন্দ্রীয় সাধুসংঘ আগামী ৬ জানুয়ারি তাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে।

এ উপলক্ষে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার আয়োজনের প্রস্তুতি সভা ৪ ডিসেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় সাধু সংঘের নিজ কার্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরি মোহন পালের সভাপতিত্বে এবং নির্বাহী সভাপতি ছোবাহান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মেলার কার্যক্রম এবং বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, সাধু বিজন ভট্টাচার্য (সাধু পরিষদের সাধারণ সম্পাদক), সাধু আলতাব শাহ ফকির, সাধু ধীরেন, শাহানুর রহমান শাহীন (পাঠাগারের সভাপতি), সৈয়দ নুরুল ইসলাম সুরুজ (সাধুসংঘের সাংগঠনিক সম্পাদক), সোলায়মান খান (কেন্দ্রীয় সাধুসংঘের সদস্য), আবু বকর সিদ্দিকী ( যুগ্ম সম্পাদক), আনন্দ পাল (সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক), এবং হারাধন মণ্ডল (সহ-সভাপতি)।
বক্তারা জানান, এই মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু, বাউল, ফকির, পীর-মাশায়েখ, গোসাই ও লালনভক্তরা যোগদান করবেন। তাদের আবাসন, খাদ্য, এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
এছাড়া, বক্তারা বলেন, “লালন সাঁইজির ভাবধারাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হবে। এটি কেবল এক উৎসব নয়, বরং মানবতার, সম্প্রীতির এবং বাউল দর্শনের মর্মবাণী ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস।“

আগামী দিনগুলোতে সাধু সম্মেলন ও মেলার আয়োজনকে আরও সুসংগঠিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

লালন সাঁইজির সুরে বাঁধা এই অনুষ্ঠান নিঃসন্দেহে কালিহাতীর সংস্কৃতি এবং ঐতিহ্যের এক স্মরণীয় অধ্যায় রচনা করবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে কেন্দ্রীয় সাধুসংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট টাইম : ১২:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪