ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীতে চাকরি দেওয়ার প্রলোভনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ জামায়াত-ফ্যাসিস্ট চক্রের যোগসাজশে গভীর চক্রান্ত! দারুস সালামে চাঁদাবাজির অভিযোগে অর্থদণ্ড, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান
জুলাই বিপ্লবের গ্রাফিতিতে জয় বাংলা স্লোগান,

মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

মাগুরার মহম্মদপুরে গত ৫ ই আগষ্ট জুলাই বিপ্লবের আঁকা গ্রাফিতিতে জয়বাংলা স্লোগান লিখেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এমন ন্যাক্করজনক কর্মকান্ডে জড়িত নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মহম্মদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানান, রাতের আঁধারে মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ, সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে আঁকা গ্রাফিতিতে জয়বাংলা লিখে রাখে। এই ঘটনার তিব্র নিন্দা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীরা। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করার জোর দাবি জানান প্রশাষনের প্রতি ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাওফিক কামালঅভি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দেয়ালে ওই জয় বাংলা লিখন কালো রং দিয়ে ডেকে দেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, রাতের আধারে জুলাই বিপ্লবের গ্রাফিতে যারা জয় বাংলা লিখেছেন তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করার অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে চাকরি দেওয়ার প্রলোভনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই বিপ্লবের গ্রাফিতিতে জয় বাংলা স্লোগান,

মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫