ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ার আদমদীঘির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার’র মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল মোমিন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে বগুড়া-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে নির্বাচিত হন। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তারমৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান প্রমূখ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

বগুড়ার আদমদীঘির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার’র মৃত্যু

আপডেট টাইম : ০২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫