ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, ১৫ দিনেও দৃশ্যমান অগ্রগতি নেই এবার দারুস সালাম গাবতলি গরুর হাট সংলগ্ন বালুঘাটে অজ্ঞাতনামা মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ গাজীপুরে জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন সমতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গাজীপুর সিটিতে ৫৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত

মিরপুর পল্লবীতে দর্জিকে কুপিয়ে হত্যা

  • সেলিম মোল্লা :
  • আপডেট টাইম : ০৫:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১০২৫ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় মো. সেলিম (৩৫) নামে এক দর্জিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একটি এমব্রয়ডারি দোকানে টেইলার মাস্টার হিসেবে কাজ করতেন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. বুলু জানান, আজ রাতে আমার ভাই এমব্রয়ডারি দোকানের কাজ শেষে মিরপুর-১১ নম্বরের রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। এসময় পথে ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আমার ভাইকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মণিরামপুরে কিশোরীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, ১৫ দিনেও দৃশ্যমান অগ্রগতি নেই

মিরপুর পল্লবীতে দর্জিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫