ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ!

মাগুরা আলোকদিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ খুন

মাগুরায় সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশির ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

হাসান ওই গ্রামের পাঞ্জু শেখের ছেলে। এ সময় পাঞ্জু শেখ এবং দুই চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়েছে।

তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মাদকাসক্ত ছেলে রিপন সিগারেট জ্বালানোর জন্যে আগুন চাইতে প্রতিবেশি আলম মোল্যার বাড়ির মধ্যে প্রবেশ করে। কিন্তু বাড়িতে চোর ঢুকেছে মনে করে তারা রিপনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

বিষয়টি জানতে পেরে রিপনের পরিবারের সদস্যরা রাত ১ টার দিকে ওই বাড়িতে যায়। এ সময় উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলম মোল্যার ছেলে আল আমিন ধারালো ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এতে পাঞ্জু শেখ, ছেলে হাসান এবং চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়। ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসান শেখের মৃত্যু হয়।

আহত অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস

স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ!

মাগুরা আলোকদিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ খুন

আপডেট টাইম : ০৭:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫