ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা ৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করা হয়।

২ জুলাই (বুধবার)বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাঁধ এলাকার ভূমি ওপর থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে মিরপুর বেড়িবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর থাকা অবৈধ স্থাপনা সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।
এসময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ৩ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়। এছাড়া অভিযানের পাশাপাশি মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকা থেকে কচুরিপানা পরিষ্কারকরণের কাজ চলমান রয়েছে।
অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

আপডেট টাইম : ১২:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫