ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় বাস থেকে গাঁজাসহ গ্রেফতার-২

গাইবান্ধা প্রতিনিধি-

গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তঃজেলা মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী একটি বাস থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১. শাকিল আহমেদ (১৯), গ্রাম চন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা বুলবুল হোসেন, মাতা ছামেনা বেগম।
২. নাহিদ হাসান (২০), গ্রাম কুটি চন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা মোসলেম উদ্দিন, মাতা মৃত নুর বানু।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম “আল-আমিন” পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫১) একটি যাত্রীবাহী বাস আটক করে তল্লাশি চালায়। এসময় বাসের ভেতর G-3 ও G-4 সিটে বসা দুই টিকিটবিহীন যাত্রী শাকিল ও নাহিদের দেহ তল্লাশিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। ঘটনাস্থলেই আলামত ওজন করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোস্তফা জীমান। অভিযানে সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমানসহ সাতজন কনস্টেবল অংশ নেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা বন্ধু এবং বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় তদন্ত করছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

গাইবান্ধায় বাস থেকে গাঁজাসহ গ্রেফতার-২

আপডেট টাইম : ০২:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫