ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও মানহীন তেলসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি ও পৌরসভার জালাসী এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসন।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় দুটি কারখানাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় প্রায় দুই শতাধিক কেজি চানাচুর।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকায় ‘বাবু চানাচুর’ নামের কারখানায় পোকামাকড়যুক্ত বাদাম, মানহীন মরিচগুঁড়া ও নোংরা তেল ব্যবহার করে চানাচুর তৈরি করা হতো। এ অপরাধে কারখানার মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় প্রস্তুত রাখা প্রায় ১২০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

একই অভিযানের দ্বিতীয় ধাপে পৌরসভার জালাসী এলাকায় ‘সারোয়ার চানাচুর’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান থেকে জব্দকৃত প্রায় ১০০ কেজি চানাচুরও ধ্বংস করা হয়।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম, সেনা সদস্য ও থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, “কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি হচ্ছিল। ব্যবহৃত তেলের মান ছিল অত্যন্ত নোংরা, চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ। এজন্য প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

আপডেট টাইম : ০৩:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫