ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের আড়ালে শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ করে আসছিলেন। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, যেখানে নৈতিকতা ও আদর্শ শেখানো হয়। সেখানে এমন অপরাধ সমাজের জন্য লজ্জাজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে আইনানুগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানান। তারা আরও হুঁশিয়ারি দেন, যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এ বিষয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ, অভিভাবক ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০১:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫