ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর
মহম্মদপুরে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন :

মাগুরার জামায়াতের আমিরকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকেরকে তার দলীয় পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধারা। তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জেলা আমিরকে পদ থেকে অপসারণ না করা হলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।

বৃহস্পতিবার সকালে ১১ টায় মহম্মদপুর প্রেসক্লাবে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলন করেন।

মোঃ শাহাবুদ্দিন মোল্লা পলাশবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলিগ এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের পদধারী নেতা এবং জুলাই আন্দোলনে নিহত আহাদ-সুমনের হত্যা মামলার আসামি, এবং তিনি এখন জেল হাজতে আছেন।

জুলাই নিহত ও আহত পরিবারের সদস্যরা লিখিত বক্তব্যে অভিযোগ করেন শাহাবুদ্দিনের জামিনে সহযোগিতা করার জন্য “সে জামাতে ইসলামের কর্মী” দাবি করে মাগুরা জেলা জামায়াতে ইসলামির আমির এমবি বাকের মিয়া তাকে প্রত্যয়নপত্র প্রদান করেছেন। তারা আরো দাবী করেন এর আগেও কয়েকজনকে এই ধরনের মিথ্যা প্রত্যয়ন পত্র প্রদান করা হয়েছে, যার ফলে হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজন আসামি জামিনে মুক্তি পেয়েছে। বক্তারা এ ঘটনাকে শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি এবং প্রত্যয়নপত্রের মাধ্যমে শহীদদের লাশ বিক্রি হিসেবে আখ্যায়িত করেন।

তারা আরও বলেন, এটি জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত নয় বরং ব্যক্তিস্বার্থে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে প্রত্যয়নপত্র প্রদান করায় জেলা জামায়াত আমিরের অপসারণের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত শহীদ সুমনের মা অঝোরে কাঁদতে কাঁদতে বলেন,
“আন্দোলনে নিহত আমি এক সন্তানহারা মা। আমার সন্তানের হত্যার বিচার আজও পাইনি। অথচ জামায়াতের আমির হত্যাকারীদের মামলায় জামিনের জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন। এটি আমার সন্তানের লাশের সাথে বেইমানি।”
তিনি জেলা আমিরের এমন অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং পদ থেকে অপসারণের জোর দাবি উত্থাপন করেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে অধ্যাপক এমবি বাকের হোসেন সাংবাদিকদের বলেন,
“আমার কাছে অনেকেই প্রত্যয়ন নিতে আসে। কয়েকজন তাদের প্রকৃত পরিচয় গোপন করে আমার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়েছে। পরবর্তীতে জানা গেছে, তাদের মধ্যে আওয়ামী পরিবারের সদস্য, দলীয় পদধারী এবং আহাদ-সুমন হত্যা মামলার আসামি ছিল। এটি আমার অনাকাঙ্ক্ষিত ভুল।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মহম্মদপুরে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন :

মাগুরার জামায়াতের আমিরকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট টাইম : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫