ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সাংবাদিকের মামলায় টুকটুকির জামিন আবেদন নামঞ্জুর

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্মানহানির অভিযোগে এক সাংবাদিকের দায়ের করা মামলায় গুজবের রানী জান্নাতুল ফেরদৌস টুকটুকির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

‎গত ২৮ আগস্ট মাগুরার মহম্মদপুর থানার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে টুকটুকি এবং তার সহযোগী শিমুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাদের তাকে কারাগার পাঠানো হয়।

‎আজ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের এসআই মোহসীন সরকার আসামি টুকটুকির ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

‎রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর আদালত জান্নাতুল ফেরদৌস টুকটুকিকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আদালতের নির্দেশেগাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তাকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জান্নাতুল ফেরদৌস টুকটুকির কাছ থেকে গুরুত্বপূর্ন তথ্যসহ মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স ডিভাইস সংক্রান্ত তথ্য পাওয়া যায়, যা উদ্ধার করা প্রয়োজন। প্রাথমিক তদন্তে আসামির ঘটনার সাথে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মূলত আসামি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মান সম্মান বিনষ্টকারী, চাঁদা দাবি করে মানুষকে ভয়ভীতি প্রদর্শনকারী এবং সমাজে অশ্লীলতা সৃষ্টি করাই তার নেশা ও পেশা বটে।

মামলার ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সাথে সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার, আসামির অপরাধ করার প্রক্রিয়া (মোডাস অপারেন্ডি) উদঘাটন, এজাহারের অপরাধে ব্যবহৃত অন্যান্য প্রমাণিক আলামত উদ্ধার/জব্দ করা, ঘটনার সাথে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তাদের গ্রেপ্তার ও নাম ঠিকানা যাচাই করা, ঘটনার মূল পরিকল্পনাকারী, মদদদাতা, পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেপ্তার করার জন্য তার তিন দিনের রিমান্ড প্রয়োজন।

‎রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে মোহাম্মদ আশিক আল মামুন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

‎উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।

‎গত ২৩ জুলাই রমনা মডেল থানায় দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুল অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন।

‎মামলায় অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি রমনার বাসায় অবস্থানকালে সকাল ১০ টার দিকে দেখতে পান, খবর মোহাম্মদপুর নামক একটি পেজ থেকে তার ছবি ব্যবহার করে কুরূচিপূর্ণ অসত্য তথ্য প্রচার করছে। এরপর তারা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সাংবাদিকের মামলায় টুকটুকির জামিন আবেদন নামঞ্জুর

আপডেট টাইম : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫