ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল’র মনোনয়ন বাতিলের দাবিতে মহাদেবপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত পারভেজ আরেফিন সিদ্দিকী জনির অনুসারী নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে মহাদেবপুর মোল্লাকুড়ি বাজার এলাকায় নওগাঁ-মহাদেবপুর সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়।
গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নওগাঁ-৩ আসনে মনোনয়ন পান ফজলে হুদা বাবুল। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।
মঙ্গলবার (১১নভেম্বর) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় মহাদেবপুর মোল্লাকুড়ি বাজার এলাকায় নওগাঁ-মহাদেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনির অনুসারীরা। বিক্ষোভে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারী নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে নওগাঁ-০৩ (মহাদেবপুর-বদলগাছী) ফজলে হুদা বাবুল’র মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান।
মানববন্ধনে মোঃ জাহাঙ্গীর আলম, ভুট্টু, বাবু সহ ০৮ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হাসান সহ আরও অনেক বক্তারা বলেন, মহাদেবপুর-বদলগাছী উপজেলার একজন সৎ, ত্যাগী, পরীক্ষিত, বারবার কারা নির্যাতিত ও মাটি ও মানুষের নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তাঁর নেতৃত্বেই মহাদেবপুর-বদলগাছী বিএনপি ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে একজন বিতর্কিত ব্যক্তিকে। পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ভাইকে প্রার্থী ঘোষণা না করা হলে তৃণমূল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে গোটা মান্দা অচল করে দেওয়া হবে।
মনোনয়নবঞ্চিত পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, ‘দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দিয়েছে, আমি তা সাদরে গ্রহণ করেছি, যার পরিপেক্ষিতে আমি নেতা-কর্মীদের ফজলেহুদা বাবুল’র পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছি। তারপরও দলের কিছু নেতা-কর্মী ও আমার কিছু সমর্থক আমাকে মনোনয়ন না দেওয়ায় কষ্ট পেয়েছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে তারা বিক্ষোভ করেছে। তবে বিষয়টি সমাধান হয়ে যাবে।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট টাইম : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫