ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি আদালত পাড়ায় ভুয়া আইনজীবী আটক

এইচ এম আব্দুল কুদ্দুস হাওলাদার,ঝালকাঠি-
ঝালকাঠি আদালত প্রাঙ্গণে ভুয়া আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে মঞ্জুরুল আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মামলা পরিচালনার আশ্বাস দিয়ে এক ভুক্তভোগী নারীর কাছ থেকে ২০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে গ্রহণ করেন ওই ব্যক্তি। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আদালত চত্বরে উপস্থিত উৎসুক জনতা তার পরিচয় জানতে চাইলে তিনি অসংলগ্ন ও পরস্পরবিরোধী কথাবার্তা বলতে থাকেন।

ঘটনার খবর পেয়ে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন একজন প্রতিনিধি পাঠিয়ে অভিযুক্তকে সমিতির সভাপতির কক্ষে নিয়ে আসেন। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে বরিশাল আইনজীবী সমিতির সদস্য বলে দাবি করেন। বিষয়টি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে বরিশাল বারের সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মঞ্জুরুল আলম বরিশাল আইনজীবী সমিতির কোনো সদস্য নন।

পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করতেন। কখনও নিজেকে বরিশাল জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী, কখনও আইনজীবী, আবার কখনও জজশীপের ক্লার্ক হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে।

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য তাকে আপাতত আইনজীবী সমিতির কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে দালাল ও ভুয়া আইনজীবীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আইনজীবী সমিতির পক্ষ থেকে আদালতে আগত সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

ঝালকাঠি আদালত পাড়ায় ভুয়া আইনজীবী আটক

আপডেট টাইম : ১১:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬