ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

নওগাঁয় আদালতের অপেক্ষমান রায়ের গুরুত্বপূর্ণ নথি চুরি-চাঁদা দাবি: গ্রেফতার ৪

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও আদালতের কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টার সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২-এর রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে যায়।

নথি ফেরত দেওয়ার বিনিময়ে আদালতের এক কর্মচারীর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নওগাঁ সদরের শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করে দেয়।

আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং কোর্টের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত আকাশ আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেছে। এ ঘটনায় আর কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নওগাঁয় আদালতের অপেক্ষমান রায়ের গুরুত্বপূর্ণ নথি চুরি-চাঁদা দাবি: গ্রেফতার ৪

আপডেট টাইম : ০৭:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬