ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি বরগুনার চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার আমতলীতে ১২ কোটি টাকার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার ভাঙ্গায় ৪৩ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন, প্রত্যন্ত জনপদে যোগাযোগে আসছে বড় পরিবর্তন রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট বিএনপি’র জন্ম না হলে, গণতন্ত্রের জন্ম হতো না -আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে বরগুনায় পুলিশ সদস্যের মৃত্যু আমতলীতে আদালত অবমাননার দায়ে এক আসামির ২ মাসের সশ্রম কারাদণ্ড ১ হাজার পিছ ইয়াবাসহ বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক

বরগুনার চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি |
বরগুনার আলোচিত ফোরকান হত্যা মামলার পলাতক চার আসামিকে রাজধানীর সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুয়েল মোল্লা, মো. জিহাদ মোল্লা, মোসা. আছমা বেগম ও মো. ইউসুফ খাঁ।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় পারিবারিক কলহের জেরে সংঘর্ষে ফোরকান নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী জান্নাতিসহ ৫ জন আহত হন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশ সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, গ্রেপ্তার আসামিদের বরগুনায় আনা হচ্ছে। আদালতে হাজির করে রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

বরগুনার চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৪৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬