ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু মাগুরার আলমখালী বাজারে অবৈধ সার মজুদের দায়ে জরিমানা, জব্দ ৭৯ বস্তা বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু দেশে সারের সংকট নেই, বিতরণব্যবস্থায় সমস্যা: পানিসম্পদ প্রতিমন্ত্রী আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচন তফসিল ঘোষণা

নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিনিধি-
নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব এর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমতিক্রমে নির্বাচন কমিশনার এডভোকেট শুভ্র সাহা ও সাংবাদিক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনসূচি প্রকাশ করা হয়। আগামী ১২ ডিসেম্বর সংগঠনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রেসক্লাব এর মোট ২২ জন সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ হলো, ভোটার তালিকা প্রকাশ: ২১ নভেম্বর, ভোটার তালিকা সম্পর্কিত আপত্তি গ্রহণ ২২-২৩ নভেম্বর, অফিস চলাকালীন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৪ নভেম্বর, মনোনয়ন ফরম বিতরণ ২৫-২৬ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ সময় ২৭ নভেম্বর, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ২৮ নভেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯-৩০ নভেম্বর, পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রতীকসহ প্রকাশ-১ ডিসেম্বর, ভোট গ্রহণ-১২ ডিসেম্বর ২০২৫, সকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা
ফলাফল ঘোষণা ঐদিন রাত্রি ৮ টায় মাইডাস চাইনিজ রেস্টুরেন্ট, মুক্তির মোড়, নওগাঁয়।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে-অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তাদের পক্ষ থেকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচন তফসিল ঘোষণা

আপডেট টাইম : ০৯:০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫