ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম?
দুই দিন

২২৮৬টি মনোনয়ন ফরম বিক্রি করল আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে দুই দিনে মোট ফরম বিক্রির হয়েছে ২ হাজার ২৮৬টি। এতে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

আজ রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে। আমরা প্রত্যাশা করি, এই দুই দিনের তুলনায় আরও বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ প্রক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুই দিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যা কম নয়।’

প্রথম দিনেই ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ১ হাজার ৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রতি দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এই কার্যক্রম চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। এবার আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের দাম ৫০ হাজার টাকা।

মনোনয়ন ফরম বিক্রি শেষে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

দুই দিন

২২৮৬টি মনোনয়ন ফরম বিক্রি করল আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৬:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩