ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাঙ্গা দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার রায়ট কার কিনছে পুলিশ শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অপপ্রচার প্রতিরোধে প্রেস কাউন্সিলের কর্মশালা গাজীপুরে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাবের দ্বন্দ্বে স্ত্রীকে হত্যার অভিযোগ গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর -চরভদ্রাসন) আসনে তৃতীয় বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার প্রমুখ।

আজ বুধবার সকালে মজিবুর রহমান চৌধুরী নিক্সন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামে গিয়ে তাঁর বাবা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন।

এরপর সদরপুর উপজেলার চন্দ্রপাড়া ও আটরশি পীরের কবর জিয়ারত করেন। তারপর তিনি নেতাকর্মীদের নিয়ে সদরপুর ও চরভদ্রাসন হয়ে ফরিদপুর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।উল্লেখ্য, এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন।

২০১৪ ও ২০১৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের পরে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দাঙ্গা দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার রায়ট কার কিনছে পুলিশ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩