ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অপপ্রচার প্রতিরোধে প্রেস কাউন্সিলের কর্মশালা গাজীপুরে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাবের দ্বন্দ্বে স্ত্রীকে হত্যার অভিযোগ গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গোপীবাগে ৩৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

মঞ্জুরুল ইসলাম রতন :
রাজধানীর গোপীবাগে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। গত ০২ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল মৌজার আর কে মিশন রোডে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জমিতে সাইনবোর্ড লাগানো হয়।
এসএ, আরএস ও মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১নং খাস খতিয়ানে ষোলো আনায় রেকর্ড করা ১৭.৮০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। এই খাস জমিতে টিনের ছাপড়া ঘর ও কিছু খাবার হোটেল ছিল।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে মতিঝিল মৌজার ১নং খতিয়ানের সিটি ৩৭৯৮নং দাগের ১৭.৮০ শতক খাস জমি উদ্ধার করেন। একই সঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন, ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, মতিঝিল থানার কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

গোপীবাগে ৩৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

আপডেট টাইম : ০৯:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪