ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

গোপীবাগে ৩৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

মঞ্জুরুল ইসলাম রতন :
রাজধানীর গোপীবাগে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। গত ০২ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল মৌজার আর কে মিশন রোডে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জমিতে সাইনবোর্ড লাগানো হয়।
এসএ, আরএস ও মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১নং খাস খতিয়ানে ষোলো আনায় রেকর্ড করা ১৭.৮০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। এই খাস জমিতে টিনের ছাপড়া ঘর ও কিছু খাবার হোটেল ছিল।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে মতিঝিল মৌজার ১নং খতিয়ানের সিটি ৩৭৯৮নং দাগের ১৭.৮০ শতক খাস জমি উদ্ধার করেন। একই সঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন, ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, মতিঝিল থানার কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোপীবাগে ৩৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

আপডেট টাইম : ০৯:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪