ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত ঝালকাঠিতে ২৪ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধসে পড়ল সংযোগ সড়ক পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: বিএনপির প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির সিরাজদিখানে কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাদান নিশ্চিত করতে হবে– ভাইস-চ্যান্সেলর এক মাসে উদ্ধার ৫৪ হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পাবনা জেলা পুলিশ হোমনায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ঝালকাঠির মলিনা রায় হত্যা মামলায় স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বড় সাফল্য, মাস্টারমাইন্ডসহ দুই আসামি গ্রেফতার

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার মঈন

মঞ্জুরুল ইসলাম রতন :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখা থেকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে কমান্ডার খন্দকার আল মঈনকে। এর ফলে তিনি নৌবাহিনীতে যোগ দেবেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, র‌্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বদলিসূত্রে নিজ বাহিনীতে যোগ দিতে চট্টগ্রামে গমন করেছেন তিনি। আ ন ম ইমরান খান আরও জানান, র‌্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখায় দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি। খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন তিনি। তাকে ২০২১ সালের মার্চে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন তিনি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার মঈন

আপডেট টাইম : ০৬:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪