ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি বরগুনার চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার আমতলীতে ১২ কোটি টাকার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার ভাঙ্গায় ৪৩ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন, প্রত্যন্ত জনপদে যোগাযোগে আসছে বড় পরিবর্তন রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট বিএনপি’র জন্ম না হলে, গণতন্ত্রের জন্ম হতো না -আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে বরগুনায় পুলিশ সদস্যের মৃত্যু আমতলীতে আদালত অবমাননার দায়ে এক আসামির ২ মাসের সশ্রম কারাদণ্ড ১ হাজার পিছ ইয়াবাসহ বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক

মহানবীকে নিয়ে কটুক্তি মাগুরায় দুটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

মোঃ রনি আহমেদ রাজু :

ফেসবুকে নবীজীকে নিয়ে কটুক্তি করায় মাগুরার শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জয়ন্ত মন্ডল নামের এক যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ করতেছিলো গ্রামবাসী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গ্রামের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া ঘটনা ঘটে। এতে গ্রামবাসীর ছোড়া ইট, পাটকেলের আঘাতে পুলিশের অন্তত ১৫ জন আহত হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে
পুলিশ রাবার বুলেটে ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশে। জয়ন্ত মন্ডলের বসতঘরে আগুনের ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, হিন্দুদের বাড়ি ওরা নিজেরাই ধরিয়ে দিয়েছে এবং আসে পাশের মুসলমানরা গিয়ে বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর কোদলা গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে জয়ন্ত কুমার মন্ডল শনিবার সকালে নিজের ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে তার এক বন্ধুর ফেসবুক একাউন্টে নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে একটি কমেন্ট পোস্ট করে। এ ঘটনার পর সকাল ১০ টার দিকে ওই গ্রামের কয়েকজন জয়ন্ত মন্ডলকে বাড়ি থেকে ধরে মারধর করে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়ন্ত মন্ডলকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় গ্রামের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে চলা সংঘর্ষে পুলিশের পাশাপাশি সাংবাদিক, রামচন্দ্রপুর গ্রামের শিশু ও নারী পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। তাদেরকে শ্রীপুর উপজেলা, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মাগুরার পুলিশ সুপার মশিউদৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া (রাজন), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল সহ অন্যান্যদের সহযোগিতায় কটুক্তিকারী যুবক জয়ন্ত মন্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও উত্তেজিত এলাকায় মাগুরা জেলা পুলিশ সুপার ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা জয়ন্ত মন্ডলের বাড়ি এবং প্রতিবেশী মহিন্দ্রি মন্ডলের বাড়ি পরিদর্শন করেন। মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, ফেসবুকে কটুক্তিকারী যুবককে গ্রামের মধ্যে আটক করে মারধর করা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। পরে ওই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

মহানবীকে নিয়ে কটুক্তি মাগুরায় দুটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট টাইম : ১২:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪