ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ আটক ৮ মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কার সিদ্দিকীর পেটে উন্নয়ন প্রকল্পের ৫০ কোটি টাকা! ঝিনাইদহ পুলিশের অভিযানে চোর চক্রের তিন সদস্য দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত বিসিক এর প্রধান কার্যালয়ে দুদকের টিম: সিংহভাগ অভিযোগ পিডি হাফিজুর রহমানের বিরুদ্ধে! রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক আজ কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পংকজ নাথ, আব্দুল মোতালেব, মোঃ মঈন উদ্দিন এবং বেগম জ¦রতী তঞ্চঙ্গ্যাঁ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে তিন পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত ও স্বাস্থ্য সেবা সম্পর্কিত রিপোর্ট উপস্থাপন এবং বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙামাটি এবং পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানগণের পদবি উপমন্ত্রী পদমর্যাদা করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে তিন পার্বত্য জেলায় মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ, রাঙামাটি মেডিকেল কলেজকে ব্যবহার উপযোগী এবং ৩৪১টি কমিউনিটি ক্লিনিক সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সেবার মান বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)’র মাধ্যমে তিন পার্বত্য জেলার স্থায়ী নাগরিকদের মধ্য হতে নিয়োগ দান এবং স্কুল, কলেজ নির্মাণের পাশাপাশি ছাত্র/ছাত্রীদের আবাসিক হলের ব্যবস্থা রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনাসহ তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম উন্নয়ন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, উদ্বাস্ত পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানগণ, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক!

দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:১৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪