ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

পুলিশের ভেস্ট পরা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনটে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম সাগর (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলার সোনাহাটা গ্রামের চান মিয়া সরকারের ছেলে।  থানা পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে ফোর্স নিয়ে পিকেট ডিউটি করতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় যান। ডিউটিকালীন অবস্থায় শহিদুল জ্যাকেটটি সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের ওপর রাখেন। সেখানে সাজেদুল কৌশলে জ্যাকেটটি পরে ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে ডেইলি স্টোরিতে এবং পরিবর্তীতে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নেতিবাচক মন্তব্য পড়তে শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

 পরে থানা পুলিশ মঙ্গলবার রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুলকে আটক করে থানায় নিয়ে আসে। ফেসবুক ওয়াল থেকে ওই ছবিটি সরিয়ে নেয়া হয়েছে। সাজেদুল জানান, পুলিশের জ্যাকেটটি গায়ে দিয়ে কৌতূহলবশত ছবি তুলেছি এবং ফেসবুকে পোস্ট করেছি।

জ্যাকেটটি গায়ে দিয়ে বিট পুলিশিং কার্যালয়ের বাইরে যাইনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

পুলিশের ভেস্ট পরা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আপডেট টাইম : ০৭:১৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩