ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ইট ক্রয় করে টাকা না দিয়ে প্রতারণা কেরানীগঞ্জের দেলোয়ার এর বিরুদ্ধে থানায় অভিযোগ 

বিশেষ প্রতিনিধি :

ইট ক্রয় করে টাকা না দিয়ে প্রতারণা ও মারধর করার অভিযোগ এনে  কেরানীগঞ্জের বেপারী এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর  মো؛ দেলোয়ার বেপারী এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন সালাউদ্দিন নামে এক ট্রাক ড্রাইভার ।  সালাউদ্দিন গত সাত অক্টোবর রাতে নিজে থানায় হাজির হয়ে অভিযোগ করেন বলে জানা যায় , অভিযোগ সূত্রে জানা যায় দেলোয়ার বেপারীর বেপারী এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানটি মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হলেই তার ডানপাশে অবস্থিত। ভুক্তভোগী সালাউদ্দিন অভিযোগে উল্লেখ্য করেন গত ৩ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানাধীন শ্যামলাপুর মধ্যের চর থেকে অনুমান সকাল  ১০ ঘটিকার সময় দেলোয়ার বেপারীর দোকানের  এক ব্যক্তি তার মালিক মো: জামাল উদ্দিন এর কাছে কল করে ১ গাড়ি এক নং ইট অর্ডার করে লামিয়া টাওয়ার এলাকায় বেপারী এন্টারপ্রাইজে নিয়ে আসতে বলেন, পরবর্তীতে তার  মালিক জামাল উদ্দিন তাকে  ইট নিয়ে যেতে বললে তিনি ওইদিন বিকাল প্রায় পাঁচটা ত্রিশ মিনিটে বেপারী এন্টারপ্রাইজে ইট নিয়ে পৌঁছালে দেলোয়ার বেপারী ইট গ্রহণ করে এবং সালাউদ্দিনকে  দশ হাজার টাকা দিয়ে বলেন আরেক গাড়ি ইট নিয়ে আসো বাকি টাকা একসাথে দিব, পরবর্তীতে রাত প্রায় ১১ ঘটিকার সময় আরেক গাড়ি  ইট  নিয়ে গেলে মোট বাকি ৫৭ হাজার টাকা টাকা না দিয়ে তালবাহানা করেন এবং পরের দিন জুম্মার আগে টাকা দিবে বলে প্রতিশ্রুতি দেন কিন্তু ওইদিনও টাকা না দিয়ে ৬ অক্টোবর টাকা দিবে বলে তারিখ দেন ।  ৬ অক্টোবর সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ড্রাইভার সালাউদ্দিন -বেপারী এন্টারপ্রাইজে টাকা আনতে গেলে দেলোয়ার বেপারী তাকে আটক করে এবং এরপর একজন লোক এসে ডিবি পরিচয় দিয়ে  তাকে প্রতারণার মামলায় আটক করবেন বলে ভয় ভীতি দেখান এবং দেলোয়ার বেপারী সালাউদ্দিনকে মারধর করে তার বেপারী এন্টারপ্রাইজের প্যাডে ৬০ হাজার টাকা বুঝিয়া সালাউদ্দিন পেয়েছে মর্মে একটি স্বাক্ষর রাখেন এবং জোরপূর্বক তাকে দিয়ে বলান আমি টাকা বুঝিয়া পাইলাম এই কথা তিনি মোবাইলে রেকর্ড করে রাখেন, পরবর্তীতে সালাউদ্দিনের মানিব্যাগ হাতিয়ে তার ড্রাইভিং লাইসেন্স ফটোকপি করে রাখেন এরপর সালাউদ্দিন সেখান থেকে এসে তার মালিক জামাল উদ্দিনকে বিষয়টি জানান, পরবর্তীতে গত সাত অক্টোবর রাতে সালাউদ্দিন তার মালিক জামাল উদ্দিনকে সাথে নিয়ে ঢাকার  কেরানীগঞ্জ  মডেল থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন ,অভিযোগ তদন্তের জন্য কর্মরত ডিউটি অফিসার এসআই আনোয়ার নামে পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন বলে জানা যায় , এ ব্যাপারে দেলোয়ার বেপারীর মুঠো ফোনে কল করে জানতে চাইলে তিনি ড্রাইভার সালাউদ্দিন কাছ থেকে  ইট ক্রয় এর  বিষয়টি স্বীকার করে বলেন আমি টাকা পরিশোধ করে তার মুখের স্বীকারোক্তিমূলক কল রেকর্ড করে রেখেছি, এ ব্যাপারে কেউ কোন কিছু করতে চাইলে তাদের সবাইকেই ফাঁসাবো , এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল  সালাম মিয়া (পিপিএম ) বলেন – ড্রাইভার সালাউদ্দিন অভিযোগ দিয়েছেন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ইট ক্রয় করে টাকা না দিয়ে প্রতারণা কেরানীগঞ্জের দেলোয়ার এর বিরুদ্ধে থানায় অভিযোগ 

আপডেট টাইম : ০১:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪