ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

টাঙ্গাইলের কালিহাতীতে অমর একুশে বইমেলা ২০২৫ উদযাপন

একুশ জাগুক প্রাণে, এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১৬তম অমর একুশে বইমেলা-২০২৫। ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী এই মেলাটি চলবে, যেখানে বইপ্রেমী ও সাহিত্য অনুরাগীদের জন্য থাকছে নানা আয়োজন।

২০ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালিহাতী সাধারণ পাঠাগারের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলার অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি টাঙ্গাইল জেলার সভাপতি ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সমাজসেবক মোহাম্মদ ফারুক হোসেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা এবং টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি কুশল ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পাঠাগারের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া প্রমুখ।

মেলায় বইয়ের স্টল, বিনোদন সামগ্রী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

তিনদিনের এ বইমেলা নতুন বই, আলোচনা সভা, সাহিত্য আসর ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পাঠকদের আকর্ষণ করবে বলে আয়োজকরা আশা করছেন। মেলাটি স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

টাঙ্গাইলের কালিহাতীতে অমর একুশে বইমেলা ২০২৫ উদযাপন

আপডেট টাইম : ০৪:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫