ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার চিকিৎসার ছুটি নিয়ে বিদেশে ঝালকাঠির শিক্ষিকা, দুই শিক্ষকেই চলছে বিদ্যালয় আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

যোগদান করেই রাজউক চেয়ারম্যান বললেন ‘অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। যোগদান করেই রাজউক চেয়ারম্যান বলেছেন, অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৯ মার্চ (রোববার) রাজউকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।
রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। তার আগে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।
যোগদানকালে নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় রাজউক সভাকক্ষে রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

যোগদান করেই রাজউক চেয়ারম্যান বললেন ‘অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা

আপডেট টাইম : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫