ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা

সাবেক আইনমন্ত্রীকে নিয়ে দৌড় দিল পুলিশ

নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী যাতে আরও পিটুনির শিকার না হন, সে জন্য তাকে নিয়ে দৌড়ে পালিয়ে প্রিজনভ্যানে তুলেছে পুলিশ। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়,নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান (১৯) হত্যার মামলায় আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শেষে সাবেক আইনমন্ত্রীকে পুলিশি পাহারায় প্রিজনভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে তার ওপর হামলা করেন উপস্থিত অনেকেই। তারা আনিসুল হকের হেলমেটের ওপর চড়-থাপ্পড় মারেন। এ সময় পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে প্রিজনভ্যানে তোলে।
এদিকে, শুনানির ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করেন। ওই সময় আনিসুল হকের নির্দেশ পেয়ে আসামিরা সড়কে অবস্থানরত ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি ও হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। তখন মাদ্রাসাছাত্র সোলাইমান গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা!

সাবেক আইনমন্ত্রীকে নিয়ে দৌড় দিল পুলিশ

আপডেট টাইম : ১২:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫