ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

মোঃ ওমর ফারুক, গাইবান্ধা-
গাইবান্ধায় অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে সদর উপজেলা ও ফুলছড়ি উপজেলায় পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন এবং ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মোঃ নুর মোহাম্মদ জয়।

জানা যায়, গত ১লা আগস্ট (সোমবার) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ২রা আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা পুলিশের সরকারি ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন—এই গ্রেফতারের মধ্য দিয়ে প্রশাসন একটি শক্ত বার্তা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

আপডেট টাইম : ০২:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫