ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

জিজ্ঞাসাবাদের সময় কানের থাপ্পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় মাদকসহ আকুব্বর মোল্যা (৩৩) নামের এক যুবককে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, ঘর থেকে ধরে নিয়ে মারধর করে এবং বাহিরে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় কানের উপর থাপ্পড় দেয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েক জনের ওপর হামলা ঘটনা ঘটে। রোববার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারের অভিযোগে আকুব্বর মোল্যা বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর হেফাজত থেকে প্রায় আধা কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাঁকে হাতকড়া পরিয়ে মাদকসংক্রান্ত আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। একপর্যায়ে ওই যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অভিযানে অংশ নেওয়া সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উপপরিদর্শক মোছা. ইয়াসমিনসহ তিনজন সদস্য আহত হন। এদিকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা আকুব্বর মোল্যাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁকে এলোপাতাড়ি মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সাকিনা ঝরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবু বক্বর বলেন, ঘটনার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

জিজ্ঞাসাবাদের সময় কানের থাপ্পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ০১:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬