জিয়াউর রহমান, পটুয়াখালী |
জাঁকজমকপূর্ণ আয়োজনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী অক্সফোর্ড কেজি স্কুল ও অক্সফোর্ড জুনিয়র হাই স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ অক্টোবর) সকাল ৭টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিদ্যালয় সঙ্গীত পরিবেশন ও পিটি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি দেউলী বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। সকাল ১০টায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ দিতে মাঠে প্রতিটি শ্রেণির জন্য আলাদা অস্থায়ী কক্ষ তৈরি করা হয়। প্রতিটি কক্ষে কেক রাখা হয় এবং অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা ঘুরে ঘুরে সব কেক কাটেন।
কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মৃধা,পটুয়াখালী জেলা জিসাসের সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম রুমি,অক্সফোর্ড কেজি স্কুলের প্রিন্সিপাল মোঃ দেলোয়ার হোসেন ও অক্সফোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব ও নৃত্যানুষ্ঠান। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী ধারাবাহিকভাবে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। বিকেল সাড়ে ৪টায় শুরু হয় কৌতুক অনুষ্ঠান। এতে অংশ নেন বরিশালের আঞ্চলিক ভাষায় নাট্য অভিনেতা খ্যাত সবুজ হোসেন।
রাত ৮টায় শুরু হয় ম্যাজিক শো। উপমহাদেশের অন্যতম খ্যাতনামা ম্যাজিশিয়ান যাদুরাজ বিপ্লব বিভিন্ন আকর্ষণীয় জাদু প্রদর্শন করে অসংখ্য দর্শক ও শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন। এছাড়াও রাত ১০টা পর্যন্ত চলে আকর্ষণীয় বিভিন্ন ইভেন্ট।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড কেজি ও জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলাম খান। সঞ্চালনা করেন উভয় স্কুলের কনসালটেন্ট ও সাংস্কৃতিক সংগঠক মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ
হয়ে রোড ঘাট যায়। এছাড়াও রোড ঘাটে ব্যাপক লোকসমাগম পরিলক্ষিত হয়। স্থানীয়দের মতে,প্রায় দশ সহস্রাধিক মানুষ বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন।
স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পরিচালক মণ্ডলী ও শিক্ষার্থীদের আপ্রাণ চেষ্টায় অনুষ্ঠানটি সফল হয়েছে বলে আয়োজকরা জানান।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















