ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে অনাকাঙ্ক্ষিত ভুল: ফটোগ্রাফার বরখাস্ত শাহআলীতে ছাত্রদল নেতার রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাউবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আড়ম্বরপূর্ণ আয়োজনে ঐতিহ্যবাহী অক্সফোর্ড কেজি স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুয়ালকে সচেতনতামূলক কর্মসূচি গাজীপুরে হাইস্কুল এন্ড কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রুমার বনে কাঠ পাচারের অভিযোগ, দায়িত্বে থেকেও রেঞ্জ কর্মকর্তার দেখা মেলে না রেঞ্জে এনসিপির আয়োজনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মিলনমেলা

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুয়ালকে সচেতনতামূলক কর্মসূচি

মোঃ সুমন, বান্দরবান প্রতিনিধি |
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বান্দরবান জেলা, সদর উপজেলা, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে গ্রাউসের (GRAUS) এমপাওয়ারমেন্ট প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রাউসের এমপাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সুইনুপ্রু মারমা এবং সহকারী মনিটরিং অফিসার ক্যনুমং মারমা।

এছাড়াও অনুষ্ঠানে ৪নং সুয়ালক ইউনিয়নের সিসিএমের ২০ জন সদস্য ও প্রতি সদস্যের একজন করে কমিউনিটি পর্যায়ে সদস্য উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুয়ালকে সচেতনতামূলক কর্মসূচি

আপডেট টাইম : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬