ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে অনাকাঙ্ক্ষিত ভুল: ফটোগ্রাফার বরখাস্ত শাহআলীতে ছাত্রদল নেতার রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাউবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আড়ম্বরপূর্ণ আয়োজনে ঐতিহ্যবাহী অক্সফোর্ড কেজি স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুয়ালকে সচেতনতামূলক কর্মসূচি গাজীপুরে হাইস্কুল এন্ড কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রুমার বনে কাঠ পাচারের অভিযোগ, দায়িত্বে থেকেও রেঞ্জ কর্মকর্তার দেখা মেলে না রেঞ্জে এনসিপির আয়োজনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মিলনমেলা

শাহআলীতে ছাত্রদল নেতার রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

আবুল কাশেম |
রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় ছাত্রদল নেতা আল আমীনের রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমীনের রিকশার গ্যারেজ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় শাহআলী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমীন বলেন, ‘কে বা কারা আজ আমার রিকশার গ্যারেজে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে, তা আমি জানি না। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব হোসেন বলেন, ‘দেশ ও জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহআলীতে ছাত্রদল নেতার রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

আপডেট টাইম : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬