ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে অনাকাঙ্ক্ষিত ভুল: ফটোগ্রাফার বরখাস্ত শাহআলীতে ছাত্রদল নেতার রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাউবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আড়ম্বরপূর্ণ আয়োজনে ঐতিহ্যবাহী অক্সফোর্ড কেজি স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুয়ালকে সচেতনতামূলক কর্মসূচি গাজীপুরে হাইস্কুল এন্ড কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রুমার বনে কাঠ পাচারের অভিযোগ, দায়িত্বে থেকেও রেঞ্জ কর্মকর্তার দেখা মেলে না রেঞ্জে এনসিপির আয়োজনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মিলনমেলা

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কুমিল্লার শ্রীকাইল সরকারি কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংক।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিনা মূল্যে ১৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় ২০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ শাফায়াত হোসেন সুজন মুন্সী। সভাপতিত্ব করেন শ্রীকাইল সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ও শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উপদেষ্টা মিয়া গোলাম সারোয়ার।

সভাপতির বক্তব্যে মিয়া গোলাম সারোয়ার বলেন, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের এমন উদ্যোগ প্রশংসনীয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. মাসুদ রানা বলেন, মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের যাত্রা। রক্তের অভাবে কোনো রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং সমাজে রক্তদানের সংস্কৃতি গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীকাইল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক জাহানারা বেগম এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের উপনির্বাহী পরিচালক মো. রাসেল মিয়া, হাবিবুর রহমান রানা, পরিচালক আফসানুল ইসলাম সজিব, সহকারী পরিচালক আবদুর রহিম, মো. নজরুল ইসলাম, পনির হোসাইন, সালাউদ্দিন আইয়ুবী ও সাইদুল ইসলাম,মুখছেদুল রহমান, ফয়সাল ।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার এক ব্যাগ রক্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে।

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংক, চান্দলাই, বাঙ্গরা বাজার, কুমিল্লা এ কর্মসূচির আয়োজন করে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬