ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে অনাকাঙ্ক্ষিত ভুল: ফটোগ্রাফার বরখাস্ত শাহআলীতে ছাত্রদল নেতার রিকশার গ্যারেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাউবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আড়ম্বরপূর্ণ আয়োজনে ঐতিহ্যবাহী অক্সফোর্ড কেজি স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুয়ালকে সচেতনতামূলক কর্মসূচি গাজীপুরে হাইস্কুল এন্ড কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রুমার বনে কাঠ পাচারের অভিযোগ, দায়িত্বে থেকেও রেঞ্জ কর্মকর্তার দেখা মেলে না রেঞ্জে এনসিপির আয়োজনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মিলনমেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে অনাকাঙ্ক্ষিত ভুল: ফটোগ্রাফার বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে একটি অনাকাঙ্ক্ষিত ভুল পরিলক্ষিত হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপ-পরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপ-পরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সকল প্রকার উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ইতোমধ্যে বিতরণকৃত ক্যালেন্ডারগুলো প্রত্যাহার (ফেরত নেওয়া) করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কীভাবে এবং কার অবহেলায় এই অনাকাঙ্ক্ষিত ভুলটি সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে অনাকাঙ্ক্ষিত ভুল: ফটোগ্রাফার বরখাস্ত

আপডেট টাইম : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬