ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মিরপুরে নকশা অমান্য করে ভবন নির্মাণ করায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মঞ্জুরুল ইসলাম রতন :
রাজধানীর মিরপুরে নকশা না মেনে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গত বুধবার (২৪শে জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মিরপুরের দারুস সালাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
এর মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মিরপুরের দারুস সালাম এলাকায় নির্মাণাধীন ৫টি ভবনের অবৈধ আংশিক অংশ অপসারণ ও সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রতিটি ভবন মালিকরা ভবনের নকশা-বহির্ভূত অংশ ভেঙ্গে ফেলবেন- এ মর্মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
অভিযান শেষে তাজিনা সারোয়ার বলেন, আজ ৫টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণের পাশাপাশি ভবন মালিকের কাছ থেকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে রাজউকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে রাজউকের জোন ৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট জোনের সব কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মিরপুরে নকশা অমান্য করে ভবন নির্মাণ করায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪