ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ভূমি অফিসে যেন কোনো দালাল না থাকে: মন্ত্রী

মঞ্জুরুল ইসলাম রতন :
বঙ্গবন্ধুর ‘স্মার্ট সোনার বাংলা’ গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।তিনি বলেন, ভূমির সঙ্গে দেশের প্রতিটি নাগরিক জড়িত, জড়িত দেশের সার্বিক অর্থনীতি। ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধ জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে যেন কোনো অনাহূত তৃতীয়পক্ষ কিংবা দালালের কার্যক্রম না থাকে-তা নিশ্চিত করতে হবে।মন্ত্রী আরও বলেন, ভূমি অফিসে সংরক্ষিত মূল্যবান দলিলাদির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে (সারা দেশে ৩ হাজার ৪৬৮টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস রয়েছে) নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি-শুক্রবার, রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর কাউন্সিল হলে ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণের লক্ষ্যে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ভূমিমন্ত্রীর সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারা দেশ থেকে আসা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলএও) এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের (ইউএলএসএও) অতীত থেকে মুক্ত হয়ে স্বচ্ছ ও দক্ষ ভূমিসেবা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে তাদের প্রথম কাতারের সৈনিক হিসেবে কাজ করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।এ সময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্যানেল থেকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, আপনাদের কাছ থেকে জাতির বিশেষ প্রত্যাশা রয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ আপনারা হচ্ছেন জনসেবায় মেধার প্রতীক। আমার বিশ্বাস, দেশ এবং জনগণের আস্থার প্রতি মূল্য দিয়ে, আপনারা সততার সঙ্গে কাজ করবেন এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করে দেশের জনগণকে ভূমিসেবায় নতুন কিছু উপহার দেবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মোতাহার হোসেন খান, কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, মহাসচিব মো. আসাদুজ্জামান প্রমুখ। এ ছাড়া আরও ছিলেন সারা দেশ থেকে আসা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা।

প্রিন্ট

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ভূমি অফিসে যেন কোনো দালাল না থাকে: মন্ত্রী

আপডেট টাইম : ১২:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪