ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

তীব্র গরমে ডিএমপি কমিশনারের স্বস্তির উদ্যোগ

বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড দাবদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমের মাঝেও খোলা আকাশের নিচে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা ছাড়াও রিক্সা, ভ্যানগাড়ী, ঠেলাগাড়ী চালক ও অসহায় গরীব শ্রমজীবি ও পথ শিশুরা হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকে।

তীব্র গরমে দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশ সদসসহ, রিক্সা, ভ্যানগাড়ী, ঠেলাগাড়ী চালক, অসহায় গরীব শ্রমজীবি, পথ শিশুদের স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন মানবিক পুলিশ কর্মকর্তা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। তার নির্দেশনায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের সকল পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

আজ শনিবার ধানমন্ডি মডেল থানা এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যসহ অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করছেন ধানমন্ডী মডেল থানা পুলিশ ।
এ বিষয়ে ডিএমপি ধানমন্ডী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম পিপিএম বার জানান, এই অসহনীয় গরমে রাস্তায় ডিউটি করা সত্যিই কষ্টকর। ডিএমপি কমিশনার স্যার এই উপলব্ধি থেকে ট্রাফিকের সকল পুলিশ সদস্য ও অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করেছেন, এজন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। স্যারের এই উদ্যোগ সকল সদস্যদের এই তীব্র গরমের মাঝেও দায়িত্ব পালনে আরও উদ্বুদ্ধ করবে ও অসহায় ও শ্রমজীবী মানুষেরা একটু স্বস্তি পাবেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

তীব্র গরমে ডিএমপি কমিশনারের স্বস্তির উদ্যোগ

আপডেট টাইম : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪