ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার

মঞ্জুরুল ইসলাম রতন :
রাজধানীর উত্তরায় প্রায় ৮১ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটি একটি আবাসন প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে রেখেছিল।
মঙ্গলবার জেলা প্রশাসনের এক অভিযানে এ জমি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
অর্ণব মালাকার বলেন, জি-১৭ নামের একটি আবাসন প্রতিষ্ঠানের দখলে থাকা বাউনিয়া মৌজার ৮১ শতাংশ ভূমি উদ্ধার করা হয়। উত্তরা ১৭ নম্বর সেক্টর সংলগ্ন উদ্ধার করা সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ কোটি টাকা।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। এরপর সীমানা চিহ্নিত করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করেছি।
খাসজমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।
অভিযানের সময় মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার ও বাউনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার

আপডেট টাইম : ০৬:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪