ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

দুর্গাপূজা উপলক্ষে কালিহাতীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মতবিনিময় সভা

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

আগামী শারদীয় দুর্গাপূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে কালিহাতী থানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালিহাতী উপজেলা শাখার সাথে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আসন্ন দুর্গাপূজার সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। ওসি ভূঁইয়া বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এলাকার সকল মানুষকে নিরাপত্তার মধ্যে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শুভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সিদ্দিকী, মগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সাত্তার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালিহাতী উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাক্তার গণেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন, বিজন কর্মকার, এবং জয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী প্রমুখ।

সভায় জানানো হয়, এ বছর কালিহাতী উপজেলায় মোট ১৫৪টি পূজা মণ্ডপ স্থাপনের প্রস্তুতি চলছে। সভায় প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতি ছিল। আলোচনা পর্বে দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের মধ্যে সহযোগিতার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন, যারা দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের উদ্যোগ সম্পর্কে রিপোর্ট তুলে ধরেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

দুর্গাপূজা উপলক্ষে কালিহাতীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪