ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কালিহাতী প্রেসক্লাবে বিএনপি নেতা বেনজীর টিটোর সাথে মতবিনিময়

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর টিটোর সাথে কালিহাতী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বেনজীর টিটো মুক্ত আলোচনা করেন। কালিহাতীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় বেনজীর টিটোর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক।

সভায় বক্তব্য দিতে গিয়ে বেনজীর টিটো বলেন, “বিগত ১৬ বছর আমরা যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তারা মুক্তভাবে কথা বলার অধিকার থেকে বঞ্চিত ছিলাম। সভা-সমাবেশ করার সুযোগ পাইনি, আর আপনারাও সাংবাদিকতা করতে পারেননি স্বাধীনভাবে। তবে এখন সেই অবস্থা বদলেছে। নতুনভাবে আমরা সবাই মুক্ত, দেশও যেন নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এই মুক্তির পরিবেশে আমাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে।”

এছাড়াও তিনি সাংবাদিকদের স্বাধীন ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের অব্যাহত সাহসিকতাকে সম্মান জানান। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা সত্য প্রকাশে তাদের নির্ভীক অবস্থান বজায় রাখবেন।

সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, ডা. গৌরাঙ্গ বিশ্বাস, দুলাল হোসেন রানা, তারেক রহমান, কামরুল হাসান এবং রাইসুল ইসলাম লিটন, আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, মেহেদী হাসান,মৃদুল চৌধুরী, শাহিন আলম, সবুজ সরকার, নুরুন নবী রবিন, শুভ্র মজুমদার, মহসিন হাবিব সবুজ, বিপ্লব সরকার প্রমুখ।

তাঁরা বেনজীর টিটোর বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে দেশ ও জনগণের স্বার্থে অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভাটি সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কালিহাতী প্রেসক্লাবে বিএনপি নেতা বেনজীর টিটোর সাথে মতবিনিময়

আপডেট টাইম : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪