ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সান্তাহারে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে কলেজ ছাত্র আহত

এমামুল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে বিশাল হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানায় ফয়সাল, মারুফ সহ ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বিশাল হোসেন সান্তাহার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ও নওগাঁর বোয়ালিয়া ইউপির এনায়েতপুর গ্রামের এচাহাক সরদারের ছেলে। এরআগে বুধবার দুপুরে সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার

শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন সান্তাহার ইউপির পশ্চিম ছাতনী গ্রামের আজাহার আলীর ছেলে স্বাধীন। বুধবার সকাল ১০ টায় কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আসে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় একই কলেজের ছাত্র ও সান্তাহার ইউপির ছাতনী হেলালিয়াহাট এলাকার মিলনের ছেলে ফয়সালের সঙ্গে কোন একটি বিষয়ে তার কথা-কাটাকাটি হয়। তখন স্বাধীন তার বন্ধু বিশাল হোসেনকে ফোন করে এই কলেজে আসতে বলেন। এরপর শিক্ষকরা এবিষয়ে তাদেরকে মিমাংসাও করে দেন। মিমাংসা শেষে কলেজের সামনে স্বাধীন পৌঁছাতে ফয়সাল ও পোঁওতা এলাকার বদার ছেলে মারুফ সহ অজ্ঞাতনামা ২৫/৩০জন দলবদ্ধ হয়ে এলোপাথারী ভাবে স্বাধীনকে মারপিট করে। এসময় স্বাধীনকে বাঁচাতে তার বন্ধু বিশাল এগিয়ে আসলে তাকেও মারপিট করে। একপর্যায়ে বিশালকে ছুরি দিয়ে কোমড়ের বাম পার্শ্বে আঘাত করলে প্রচুর রক্ত ক্ষরণে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আদমদীঘি থানায় স্বাধীন বাদী হয়ে ফয়সাল, মারুফ সহ অজ্ঞাতনামা ২৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সান্তাহারে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে কলেজ ছাত্র আহত

আপডেট টাইম : ০৭:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪