ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সরকারি নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: ভূমি উপদেষ্টা

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ভূমি মন্ত্রণালয় তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বর্তমান অন্তবর্তী সরকার ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পিত উপায়ে কাজ করছে। যাতে জনগণের কল্যাণে ব্যাঘাত না ঘটে, সেজন্য সরকারি নথিসমূহ দীর্ঘসূত্রিতা বা সময়ক্ষেপণ করা চলবে না। এসব নথির কার্যক্রম নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পন্ন করতে হবে।

গত ৩ নভেম্বর (মঙ্গলবার) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক অগ্রগতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয় ও অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয় নাগরিকদের জন্য দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রদানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে করে মানুষকে কোন মধ্যসত্বভোগী কারো কাছে না গিয়ে ঘরে বসে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং ট্যাক্স ও দাখিলা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি প্রকল্প কর্মকর্তাদেরকে প্রকল্প কাজেনিয়মিত তদারকি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদন ও কাজের গুণগত মান বজায় রেখে জনকল্যাণ নিশ্চিতকরণের পরামর্শ দেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সরকারি নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: ভূমি উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৩৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪