ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরী এমপির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১৫’শ টি বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাংলাদেশি নাবিকদের ভিসা ও ট্রানজিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগে মিলবে টেকসই সমাধান-মির্জা ফখরুল ইসলাম বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ জয়পুরহাটে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ভারত-বাংলাদেশ দুই দেশেরই অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে- পররাষ্ট্র উপদেষ্টা

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশ নিয়ে ভারতের চলমান মন-মানসিকতার কারণে দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সার্কের ৪০ বছর উদযাপন উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরামের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে টিম বাংলাদেশে আসবে তাদের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসবেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। কিন্তু ১০ বছরেও তা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা সার্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক মুচকুন্দ দুবেকে উদ্বৃত করে বলেন, সার্ক এখন মৃত, তবে তাকে কবর দেওয়া যেন না হয়। আমিও তার সঙ্গে একমত। এ অঞ্চলের মানুষের জন্যই সার্ককে আমাদের এগিয়ে নিতে হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

ভারত-বাংলাদেশ দুই দেশেরই অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে- পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ১২:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪